বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...

সাংবাদিক রাসেল সরদারের পিতার ইন্তেকাল

রবিউল আলম,স্টাফ রিপোর্টার:

দৈনিক মুক্তবাণী পত্রিকার পূবাইল থানা প্রতিনিধি রাসেল সরদারের পিতা লাল মিয়া সরদার (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

শনিবার (১৮ জুলাই) ভোরে গাজীপুর মহানগরীর পূবাইল থানার খিলগাঁও এলাকার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, দুই পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার বাদ আসর পূবাইল স্কুল মাঠে মরহুমের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে তাঁর নিজ গ্রাম কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়ায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

 

লাল মিয়া সরদারের মৃত্যুতে পূবাইল সাংবাদিক ক্লাবের সভাপতি রবিউল আলম, সাধারণ সম্পাদক ফয়সাল ভূইয়া এবং কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026
Design & Developed BY starwebhostit