বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...

পূর্ণিমার ভাইরাল ভিডিওর নারী আসলে কে? অবশেষে জানা গেল পরিচয়

রবিউল আলম,স্টাফ রিপোর্টার:

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমার ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। ভিডিওতে অভিনেত্রীর পাশে দেখা যাওয়া এক নারীকে ঘিরে তৈরি হয়েছে নানা আলোচনা ও কৌতূহল। অনেকে তাকে পূর্ণিমার ছোটবেলার বান্ধবী বলে দাবি করলেও অনুসন্ধানে জানা গেছে, তথ্যটি সঠিক নয়।

 

ভিডিওতে দেখা যাওয়া ওই নারীর নাম রাজিয়া আক্তার (৫০)। তিনি গাজীপুর মহানগরীর পূবাইল থানার মিরের বাজার এলাকার “হাজারী কটেজ”-এ বাবুর্চির কাজ করেন। এছাড়া তিনি তালটিয়া এলাকার জাকির শিকদারের বাড়ির একজন ভাড়াটিয়া বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।

 

দীর্ঘদিন ধরে রান্নার কাজের সঙ্গে যুক্ত রাজিয়া আক্তার তার সুস্বাদু রান্নার জন্য এলাকায় বেশ পরিচিত। বিশেষ করে তার হাতের রান্না অভিনেত্রী পূর্ণিমার খুবই পছন্দের বলে জানা যায়। সেই সূত্র ধরেই পূর্ণিমার সঙ্গে তার পরিচয় ও যোগাযোগ তৈরি হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।

 

ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে রাজিয়া আক্তারকে নিয়ে নানা ধরনের মন্তব্য ও আলোচনা শুরু হয়। তবে স্থানীয়দের ভাষ্য, তিনি একজন সাধারণ কর্মজীবী নারী, যিনি নিজের পরিশ্রম ও রান্নার দক্ষতার মাধ্যমে সবার প্রশংসা অর্জন করেছেন।

 

এদিকে ভিডিওটি প্রকাশের পর পূর্ণিমার ভক্তদের মধ্যেও ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। অনেকেই ভিডিওটির বিভিন্ন মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে নিজেদের মতামত প্রকাশ করছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2019 dailynews
Design & Developed BY starwebhostit