বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...

পূবাইলে অভিযান: দেশীয় অস্ত্রসহ ২ ছিনতাইকারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুর মহানগরের পূবাইল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্রসহ দুইজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে।

 

পুলিশ জানায়, পূবাইল থানার এসআই (নিরস্ত্র) মো. আনোয়ার হোসেন খান সঙ্গীয় ফোর্সসহ থানার বিভিন্ন এলাকায় টহল ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এ সময় পূবাইল থানাধীন মাজুখান (পশ্চিমপাড়া) এলাকার বড় মসজিদ রোড রেলগেট সংলগ্ন বেসিক গার্মেন্টসের সামনে ইট সলিং রাস্তা থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন— জুনায়েদ (২২), পিতা: জাকির, মাতা: শরিফা বেগম এবং মো. রাতুল রায়হান (২০), পিতা: বিল্লাল হোসেন, মাতা: রাজিয়া সুলতানা। উভয়ের বাড়ি মাজুখান (পশ্চিমপাড়া), পূবাইল থানা, গাজীপুর মহানগর।

 

তাদের দেহ তল্লাশি করে একটি ১১ ইঞ্চি লম্বা লোহার তৈরি ধারালো চাকু এবং একটি ৮ ইঞ্চি লম্বা স্টিলের তৈরি প্লাস্টিকের বাটযুক্ত ধারালো চাকু উদ্ধার করা হয়।

 

এ ঘটনায় এসআই মো. আনোয়ার হোসেন খান বাদী হয়ে পূবাইল থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে নিয়মিত মামলা রুজু করে গ্রেপ্তারকৃত দুই আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026
Design & Developed BY starwebhostit