শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...

নারায়ণকুলে বিবাহিত-অবিবাহিতদের জমজমাট ফুটবল ম্যাচ, ২-২ গোলে ড্র

মোঃআতেফ ভূঁইয়া, বার্তা সম্পাদক:

গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল থানাধীন ৪২ নম্বর ওয়ার্ডের নারায়ণকুল এলাকায় স্থানীয় যুব সমাজের উদ্যোগে বিবাহিত ও অবিবাহিতদের অংশগ্রহণে এক প্রাণবন্ত প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৩টা ৫০ মিনিটে খেলা শুরু হয়। খেলাটি ঘিরে এলাকাবাসীর মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ। বিকেল থেকেই মাঠে ভিড় জমান বিভিন্ন বয়সী দর্শক।

নির্ধারিত ৯০ মিনিটের খেলায় উভয় দল ১টি করে গোল করে সমতায় থাকে। পরে অতিরিক্ত ৩০ মিনিটের খেলায় দুই দল আরও একটি করে গোল করলে শেষ পর্যন্ত বিবাহিত ২-২ অবিবাহিত সমতায় ম্যাচের পরিসমাপ্তি ঘটে।

পুরো ম্যাচজুড়ে ছিল আক্রমণ-পাল্টা আক্রমণ, রোমাঞ্চ এবং দৃষ্টিনন্দন ফুটবল। দুই দলের খেলোয়াড়রা ক্রীড়াসুলভ মনোভাব নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

এলাকার বড় ভাই ও ছোট ভাইদের এমন সৌহার্দ্যপূর্ণ আয়োজন স্থানীয়দের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকেই মনে করেন, এ ধরনের প্রীতি ম্যাচ পারস্পরিক ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও ঐক্যকে আরও সুদৃঢ় করে এবং তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আয়োজকরা জানান, এলাকার সামাজিক বন্ধন আরও দৃঢ় করা এবং যুবসমাজকে খেলাধুলামুখী রাখতে ভবিষ্যতেও এ ধরনের প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026
Design & Developed BY starwebhostit