বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
রবিউল আলম,স্টাফ রিপোর্টর:
টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি জাহাঙ্গীর আকন্দ-এর পরম মমতাময়ী শ্রদ্ধেয় মায়ের আত্মার রূহের মাগফেরাত কামনায় এক শোকসভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জুলাই) বাদ আছর টঙ্গী পূর্ব থানার মাছিমপুরস্থ তিতাস গ্যাস রোড, মুন্সিবাড়িতে অবস্থিত সংগঠনের প্রধান কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মোঃ আল আমিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ রাজিব হাসানের তথ্যবহুল ও আবেগঘন সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। মাহফিলে সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মরহুমার স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। বক্তারা মরহুমার সমাজসেবামূলক মানসিকতা ও আদর্শের কথা স্মরণ করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
আলোচনা সভা শেষে মরহুমার আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে মরহুমার জীবনের সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করা হয়।
উক্ত শোক ও দোয়া মাহফিলে টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার সকল স্তরের কর্মকর্তা, সাধারণ সদস্য, শুভাকাঙ্ক্ষী, আমন্ত্রিত অতিথি এবং এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।