শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...

গাজীপুরের পূবাইলে ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

মোঃআতেফ ভূঁইয়া,বার্তা সম্পাদক:

গাজীপুর মহানগরের পূবাইল থানা এলাকায় অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৫ জুন) রাতে পূবাইল থানার এসআই (নিরস্ত্র) মো. রফিকুল ইসলাম, এএসআই সুমন মিয়া ও সঙ্গীয় ফোর্স রাত্রীকালীন মোবাইল ও অভিযান ডিউটির অংশ হিসেবে থানাধীন হাড়ীবাড়ীরটেক এলাকার হাসনা হেনা শুটিং স্পটের সামনে অভিযান পরিচালনা করেন।

 

এ সময় ইয়াবা বিক্রির উদ্দেশ্যে নিজের দখলে ১০ পিস ইয়াবা ট্যাবলেট রাখার অভিযোগে মো. রায়হান রহমান ওরফে রবিন (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি পূবাইল থানার বসুগাঁও এলাকার (সাইফ পাওয়ার ফ্যাক্টরির পাশে) বাসিন্দা।

 

পুলিশের দাবি, গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।

 

এ ঘটনায় ধৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026
Design & Developed BY starwebhostit